এসএস মিঠু
জয়পুরহাট : আজ সোমবার জয়পুরহাটে শিশুদের চিত্রাঙ্কণ প্রতিযোগিতা
অনুষ্ঠিত হয়েছে। দেশের অন্যান্য স্থানের ন্যায় জয়পুরহাটে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০১১ এর নানা কর্মসূচি শুরু হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকালে বাংলাদেশ শিশু একাডেমী জয়পুরহাট শাখার উদ্যোগে স্থানীয় শহীদ ডা.আবুল কাশেম ময়দানে সাত দিন ব্যাপি এ কর্মসূচির উদ্বোধন করেন জয়পুরহাটের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মাহফুজা মন্ডল রিনা।জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাসের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোজাম্মেল হক।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জয়পুরহাট লাইব্রেরী ও ক্লাবের সাধারন সম্পাদক রাজা চৌধুরী, মহিলা আওয়ামীলীগ নেত্রী রেবেকা সুলতানা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মমতাজ মহল, জেলা শিশু একাডেমীর সংগঠক উমা রানী দাস প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে শিশুদের চিত্রাঙ্কণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।




