৬০০ বিলিয়ন ডলার পার অ্যাপলের

বিজনেসটাইমস২৪.কম
, ১১ এপ্রিল, ২০১২:

বিজনেসটাইমস২৪.কম
ডেস্ক, ১১ এপ্রিল:

প্রথমবারের মতো ৬০০ বিলিয়ন ডলার পার হয়েছে অ্যাপলের মূলধন বাজার। ১০ এপ্রিল মঙ্গলবার অ্যাপল এ মাইলফলক স্পর্শ করেছে। অ্যাপল ছাড়া এর আগে ৬০০ বিলিয়ন বাজার মূলধন স্পর্শ করেছিল মাইক্রোসফট করপোরেশন। বর্তমানে মাইক্রোসফটের বাজার মূলধন ২৫৫ বিলিয়ন ডলার। এ ছাড়া ২০০০ সালের আগস্ট মাসে প্রায় ৬০০ বিলিয়নের ঘরে পৌঁছেছিল জেনারেল ইলেকট্রিক কোম্পানি।
৯ এপ্রিল সোমবার লেনদেন শেষ হওয়া পর্যন্ত অ্যাপলের প্রতিটি শেয়ারের দাম ছিল ৬৪৪ ডলার। হাফিংটন পোস্ট এক খবরে জানিয়েছে, সোমবারের লেনদেনের হিসেবে অ্যাপলের বাজার মূলধন ৬০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। এর আগে ২৯ ফেব্রুয়ারি অ্যাপলের বাজার মূলধন ৫০০ বিলিয়ন ছাড়িয়েছিল। এখন পর্যন্ত মাত্র পাঁচটি কোম্পানির বাজার মূলধন এ মাইলফলক স্পর্শ করতে পেরেছিল।
এদিকে বাজার-বিশ্লেষকেরা ধারণা করছেন, বিশ্বের প্রথম ট্রিলিয়ন ডলার কোম্পানি হিসেবে শিগগির আত্মপ্রকাশ করতে যাচ্ছে অ্যাপল। ২০১৪ সাল নাগাদ অ্যাপলের বাজার মূলধন ট্রিলিয়নের মাইলফলক স্পর্শ করতে পারে। অ্যাপলের প্রতিটি শেয়ারের দাম এক হাজার ডলার ছুঁলেই আর্থিক মূল্যমানের হিসেবে অ্যাপল এক ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে।

Print Friendly