পাকিস্তান ও কোরিয়ায় খুচরা ব্যবসা বেচে দিচ্ছে এইচএসবিসি

বিজনেসটাইমস২৪.কম
, ১২ এপ্রিল, ২০১২:

বিজনেসটাইমস২৪.কম
ঢাকা, ১২ এপ্রিল :

যুক্তরাজ্যভিত্তিক ইউরোপের বৃহত্তম ব্যাংক এইচএসবিসি পাকিস্তান ও দক্ষিণ কোরিয়ায় তাদের খুচরা ব্যাংকিং ব্যবসা বেচে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। মূলত প্রতিষ্ঠানটি এ দেশ দুটি থেকে প্রত্যাশা অনুযায়ী মুনাফা না পাওয়ার কারণেই এ সিদ্ধান্ত নিয়েছে। খবর রয়টার্সের।
এইচএসবিসি এক বিবৃতিতে জানায়, তারা কোরিয়ায় খুচরা এবং সম্পদ ব্যবস্থাপনা ব্যবসাটি কোরিয়া ডেভেলপমেন্ট ব্যাংকের (কেডিবি) কাছে বিক্রির জন্য আলোচনা শুরু করেছে। তবে তারা দেশটিতে বিনিয়োগ ও বণিজ্যিক ব্যাংকিং ব্যবসা চালিয়ে যাবে।
এ ছাড়া পাকিস্তানে ব্যাংকটি আরেক বিবৃতিতে জানায়, পাকিস্তানের ব্যবসা বিক্রি করার জন্য তারা বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করছে। তবে কোন প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করা হচ্ছেত, তা উল্লেখ করেনি ব্যাংকটি।
ব্যাংকটি এর মূল্য সম্পর্কেও কিছু জানায়নি। কোরিয়ায় এইচএসবিসির ১১টি শাখা এবং ৩০ লাখ কোটি ডলার মূল্যের সম্পদ রয়েছে। আর পাকিস্তানে ব্যাংকটির শাখার সংখ্যা ১০।
গত বছর পশ্চিমা দেশগুলোর তুলনায় এইচএসবিসি এখানে বেশি মুনাফা করে, যার পরিমাণ ২ হাজার ২০০ কোটি ডলার। তবে ক্রমান্বয়ে ব্যয় বাড়ার মধ্যে ফেরত ইকুইটি হয় ১০ দশমিক ৯ শতাংশ।

Print Friendly