বিজনেসটাইমস২৪.কম
ঢাকা, ১৪ এপ্রিল :
বর্তমান বাজার পরিস্থিতি ও হাইকোর্টের জারি করা রুলের বিষয়ে আলোচনা করতে আগামী রোববার আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদের সঙ্গে বৈঠক করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জ’র (ডিএসই) পরিচালনা পর্ষদের সদস্যরা। আজ বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। জানা গেছে, ডিএসইর প্রেসিডেন্ট রকিবুর রহমানের নেতৃত্বে ডিএসইর পরিচালনা পর্ষদ আইনমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে যাবেন। উল্লেখ্য, গত রোববার পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর উদ্যোক্তা/পরিচালকদের এককভাবে কমপক্ষে ২ শতাংশ শেয়ার ধারণের বিষয়ে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমশিন’র (এসইসি) জারি করা প্রজ্ঞাপনের বিরুদ্ধে হাইর্কোট রুল জারি করে।




