জয়পুরহাটে নানা আয়োজনে বাংলা বর্ষবরণ অনুষ্ঠিত

বিজনেসটাইমস২৪.কম
, ১৫ এপ্রিল, ২০১২:

এসএস মিঠু
বিজনেসটাইমস২৪.কম
জয়পুরহাট,১৪ এপ্রিল:
জয়পুরহাটে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নব বষর্‘Ñ১৪১৯ এর প্রথম দিনের শুভক্ষনে ‘পহেলা বৈশাখ’ উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্দ্যোগে সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাসের নেতৃত্বে শহরের জয়পুরহাট শহীদ ডা.আবুল কাশেম ময়দান থেকে বের হওয়া বর্ণাঢ্য শোভা যাত্রাটি কালেক্টরেট ময়দানে গিয়ে শেষ হয়। পরে কালেক্টরেট ক্যাম্পাসের সবুজ চত্বরে আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে ‘গণ পান্তা-ইলিশ ভক্ষণ’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোজাম্মেল হক। এ ছাড়াও বিভিন্ন সংগঠনের উদ্দ্যোগে দিনব্যাপি পৃথক কর্মসূচীর মধ্য দিয়ে জয়পুরহাটে বাংলা বর্ষবরণ অনুষ্ঠিত হয়।

Print Friendly