বিজনেসটাইমস২৪.কম
ডেস্ক, ০৬ মে:
জ্যামাইকান ‘স্কা’ মিউজিকের পথিকৃৎ লয়েড ব্রেভেট গত বৃহস্পতিবার ৮০ বছর বয়সে জ্যামাইকাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
রোববার বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, সম্প্রতি রাজধানী কিংস্টনে ছেলে খুন হওয়ার পর গত মার্চে স্ট্রোক করেন ব্রেভেটে। এর পর থেকে তার স্বাস্থ্য মারাত্মকভাবে ভেঙে পড়ে। এরপর আরো কয়েকবার স্ট্রোক হয় তার। মৃত্যুর মাত্র দু’সপ্তাহ আগেও ব্রেভেটের শরীরে অস্ত্রোপচার করা হয়েছে।
লয়েড ব্রেভেটের জন্ম ১৯৩১ সালের ১ আগস্ট জ্যামাইকাতে। ১৯৬৪ সালের জুনে তিনি রোনাল্ড আলফনসো, লয়েড স্টারলিং, ডন ড্রুমোন্ড, জ্যাকি মিটু, জনি মুর, টমি ম্যাককুক, জা জেরি হাইনেস এবং জ্যাকি অপেলের সঙ্গে মিলে স্কাট্যালাইটস ব্যান্ড গঠন করেন।




