বিজনেসটাইমস২৪.কম
ডেস্ক, ০৬ মে:
আলাদা আলাদা কোচ নিয়োগের চিন্তা-ভাবনা করছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। অধিনায়কের পর তিন ধরণের ক্রিকেটের জন্য এই নিয়োগ দেয়া হবে। ‘বহু কোচ তত্ত্ব’ নিয়ে এমন ধারণার কথা জানিয়েছেন কিউই ক্রিকেটের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট।
ভবিষ্যতে ক্রিকেটের ব্যস্ত সূচিকে কেন্দ্র করেই এমন পরিকল্পনা শুরু করেছে কিউইরা। হোয়াইট জানান, পরবর্তী মৌসুমে একের পর এক সফরে যাবে নিউজিল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের পর ভারত, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা সফর করবে দল। বিশ্বকাপ টি-টোয়েন্টির শেষ হতে না হতেই ইংল্যান্ডের সঙ্গে ঘরোয়া সিরিজের পাশাপাশি রয়েছে সফরও। এছাড়াও আছে চ্যাম্পিয়ন্স লিগ।
হোয়াইট নিউজিল্যান্ড হেরাল্ডকে বলেন, ‘ক্রিকেটের এই ব্যস্ততা খেলোয়াড়দের পাশাপাশি একই ভাবে কোচ ও স্টাফদের জন্যও মারাত্মক কঠিন। এজন্য তিন ধরণের ক্রিকেটেই আলাদা আলাদা কোচ নিয়োগ দেওয়া যেতে পারে।’
এই সপ্তাহের শুরুতে নিউজিল্যান্ডের বর্তমান কোচ জন রাইট নিশ্চিত করেছেন, তিনি চুক্তি নবায়ন করবেন না। তাই কিউইদেরকে শিগগিরই সন্ধান করতে হবে নতুন কোচের।




