অপসারিত হচ্ছেন ইয়াহুর সিইও

বিজনেসটাইমস২৪.কম
, ০৬ মে, ২০১২:

বিজনেসটাইমস২৪.কম
 ডেস্ক, ০৬ মে:
অপসারিত হচ্ছেন ইয়াহু’র প্রধান নির্বাহী স্কট থম্পসন ।তার জীবন বৃত্তান্তে শিক্ষাগত যোগ্যতায় ভুল তথ্য দেয়ায় প্রতিষ্ঠানের শেয়ারহোল্ডারদের দাবির মুখে দু’-একদিনের মধ্যে পদচ্যুত হতে পারেন তিনি।

জানাগেছে, ইয়াহু’র ৫.৮ শতাংশ শেয়ারের মালিক ড্যানিয়েল লোয়েব পরিচালনা পর্ষদের কাছে গত ৪মে শেয়ারহোল্ডারদের পক্ষ থেকে লিখিতভাবে থমসনকে অপসারনের এই আবেদন জানান।

চিঠিতে তিনি অভিযোগ করেন, প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী স্কট থম্পসন এবং পরিচালক প্যাটি হার্ট উভয়েই তাদের জীবন বৃত্তান্তে শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে মিথ্যাচার করেছেন। এ ধরনের মিথ্যাচারের ফলে তারা ইয়াহুর পরিচালনা পর্ষদে থাকার যোগ্যতা হারিয়েছেন।

এদিকে থমসন’র বিরুদ্ধে লোয়েব এর এই অভিযোগের সত্যতা খুঁজে পেয়েছে ইয়াহু পরিচালনা পর্ষদ। পর্ষদ নিশ্চিত হয়েছে, থম্পসন আসলে কম্পিউটার সায়েন্স-এর ওপর পড়াশোনা করেননি এবং তার এই বিষয়ক কোনো ডিগ্রি নেই।

প্রসঙ্গত, ১৯৮৩ সালে স্টোনহিল কলেজে কম্পিউটার সায়েন্স বিভাগ চালু হয়। আর ১৯৭৯ সালে থমসন এই কলেজ থেকে হিসাববিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। অথচ সম্প্রতি তিনি তার জীবনবৃত্তান্তে উল্লেখ করেন তিনি স্টোনহিল কলেজ থেকে কম্পিউটার সায়েন্সে তার স্নাতক সম্পন্ন করেছেন।

Print Friendly

মন্তব্য প্রদান করুন

*


*