বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

বিজনেসটাইমস২৪.কম
, ০৬ মে, ২০১২:

বিজনেসটাইমস২৪.কম

লালমনিরহাট, ০৬ মে:

লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। বুদ্ধপূর্ণিমা উপলক্ষে রোববার সরকারি ছুটির কারণে কার্যক্রম বন্ধ রয়েছে। তবে পাসপোর্ট যাত্রীদের পারাপার স্বাভাবিক রয়েছে।

বুড়িমারী স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার (এসি) এমএস আরেফিন জাহেদী জানান, সরকারি ছুটি থাকায় বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছুটি উপলক্ষে ওপারে ভারতীয় চ্যাংরাবান্ধা স্থলবন্দর কাস্টমসও বন্ধ।

তিনি জানান, উভয় দেশের আমদানি-রফতানিকারকদের স্থানীয় কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশনের মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।

বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশনের ইনচার্জ (এসআই) তানভীরুল ইসলাম বাংলানিউজকে বলেন, ‘বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে’।

Print Friendly

মন্তব্য প্রদান করুন

*


*