বিজনেসটাইমস২৪.কম
চট্টগ্রাম, ০৬ মে:
দেশের শীর্ষস্থানীয় জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড ডেনমার্কের জন্য একটি রোরো ফেরি তৈরি করেছে। ফেরিটির খরচ পড়েছে ৩৬ কোটি টাকা।
‘আইসেফ জর্ড’ নামের জাহাজটি ড্যানিশ ফেরি অপারেটর হান্ডেস্টেড রোরভিগ ফেয়ারগেফার্ট নামের একটি প্রতিষ্ঠানকে সরবরাহ করা হবে।
৫০ মিটার দীর্ঘ ফেরিটি তৈরির জন্য ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড ডেনমার্কের হান্ডেস্টেড রোরভিগ ফেয়ারগেফার্ট’র সঙ্গে গত বছরের ফেব্রুয়ারি মাসে চুক্তিবদ্ধ হয়।
উন্নতমানের ফেরি তৈরিতে ডেনমার্কের বিশ্বব্যাপী খ্যাতি রয়েছে। এমনকি আগে বাংলাদেশ ডেনমার্কের কাছ থেকে অনেক অভ্যন্তরীণ ফেরি আমদানি করেছে। সময়ের পরিবর্তনে এখন বাংলাদেশ ডেনমার্কের কাছে ফেরি রপ্তানি করছে। এটি বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পে একটি নতুন অধ্যায়ের সূচনা।




