পুঁজিবাজার উন্নয়নে আইসিএমএবি’র আন্তর্জাতিক সম্মেলন

বিজনেসটাইমস২৪.কম
, ০৬ মে, ২০১২:

বিজনেসটাইমস২৪.কম
ঢাকা, ০৬ মে:

শেয়ার বাজার উন্নয়নে ‘প্রাতিষ্ঠানিক সুশাসন প্রতিষ্ঠায় ব্যবস্থাপনা হিসাববিদদের’ ভূমিকা বিষয়ক সাউথ এশিয়ান ফেডারেশন অব একাউন্ট্যান্টস(সাফা)এর আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করে। আইসিএমএ বাংলাদেশের উদ্যোগে এ স¤েœলন হয়।

সাফা সম্মেলন -২০১২ এর উদ্দেশ্য বাংলাদেশের শেয়ার বাজার পূর্নগঠনে কার্যকরী পদক্ষেপ বের করা এবং অর্থ বাজার ও আর্থিক সেক্টরের নিরবিচ্ছন্ন উন্নয়নের সুপারিশ করা। এছাড়া বাংলাদেশের সাম্প্রতিক শেয়ার বাজার ধ্বসের কারণ হিসেবে সুশাসনের অভাবকে সম্মেলনে চিহ্নিত করা হয়।

সম্মেলনে আরও অভিমত ব্যক্ত করা হয় যে, প্রাতিষ্ঠানিক সুশাসনের অভাব বিশ্ব অর্থনৈতিক মন্দার মূল কারণ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিকিউিরিটিজ এন্ড একচেঞ্জ কমিশনের সদস্য জনাব আরিফ খান।

Print Friendly

মন্তব্য প্রদান করুন

*


*