বিজনেসটাইমস২৪.কম
ডেস্ক, ০৬ মে:
‘গ্যালান্স’ নামের একটি লোকেশন-ভিত্তিক অ্যাপ্লিকেশন কিনেছে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক। গ্যালান্স অ্যাপ্লিকেশনটির সাহায্যে একই এলাকার একই বিষয়ে আগ্রহী ফেসবুক-বন্ধুদের মধ্যে সম্পর্ক তৈরি সম্ভব। ফেসবুক জানিয়েছে, ইনস্টাগ্রামের মতো গ্যালান্স অ্যাপ্লিকেশনটিও ফেসবুকের মোবাইল সার্ভিসের ক্ষেত্রে আরও অভিজ্ঞতা বাড়াতে ব্যবহার করা হবে।
উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মাসে ছবি তোলা ও শেয়ার করার জন্য আইফোন, আইপ্যাড ও আইপড টাচের অন্যতম জনপ্রিয় অ্যাপ্লিকেশন ‘ইনস্টাগ্রাম’ কিনে নিয়েছে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক। অ্যাপ্লিকেশনটি কিনতে এক বিলিয়ন ডলার খরচ করেছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। ইনস্টাগ্রামের ক্ষেত্রে অর্থের পরিমাণ প্রকাশ করলেও গ্যালান্সের জন্য লেনদেনের কোনো তথ্য প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।
প্রসঙ্গত, ২০১০ সালে গ্যালান্স অ্যাপ্লিকেশনটি চালু হয়। বর্তমানে ১০ হাজার ব্যবহারকারী রয়েছে সাইটটিতে।




