আগামীকাল ১৩ পরিচালকের রীটের শুনানী

বিজনেসটাইমস২৪.কম
, ০৭ মে, ২০১২:

বিজনেসটাইমস২৪.কম
ঢাকা, ০৭ মে:

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) উদ্যোক্তা শেয়ার ধারণ সংক্রান্ত নির্দেশনার ওপর ১৩ পরিচালক রীট করেছেন। এরা হলো ডেল্টা লাইফ ইন্সুরেন্স কোম্পানির ১১জন পরিচালক এবং ফিনিক্স ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টের ২ জন পরিচালক।

১৩ পরিচালকের রীটের ওপর সোমবার বিচারপতি ফরিদ আহমেদ ও বিচারপতি শেখ হাসান আরিফের বেঞ্চে শুনানি হবে বলে অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম জানিয়েছেন। তিনি বলেন, এ সংক্রান্ত আরো ১৩ পরিচালক রিট করছেন। এ রীটের বিষয়ে কাল শুনানি হবে।
তথ্য মতে, ফিনিক্স ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টের পরিচালক কাদির চৌধুরির কাছে কোম্পানির ০.৩১ শতাংশ এবং রিজিয়া ইউনুসের কাছে ০.৫০ শতাংশ শেয়ার রয়েছে।

ডেল্টা লাইফ ইন্সুরেন্স কোম্পানিতে যোগাযোগ করেও রিট আবেদনকারী অন্য পরিচালকদের নাম জানা যায়নি।

Print Friendly

মন্তব্য প্রদান করুন

*


*