প্রচারণামূলক কাজে ব্যাংক এশিয়া ও ডিএনএস’র চুক্তি

বিজনেসটাইমস২৪.কম
, ০৭ মে, ২০১২:

বিজনেসটাইমস২৪.কম
ঢাকা, ০৭ মে:

প্রচারণামূলক কাজে ব্যাংক এশিয়া ও ডিএনএস’র চুক্তি। ক্ষুদে বার্তা বা এসএমএস-এর মাধ্যমে লেনদেন ও প্রচারণামূলক তথ্য গ্রাহকবৃন্দের নিকট পৌঁছানোর উদ্দেশ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি অনুযায়ী ডিএনএস সফট্ওয়্যার লিঃ-এর এসএমএস গেটওয়ে ব্যবহার করে ব্যাংক এশিয়া গ্রাহকের কাছে প্রয়োজনীয় এসএমএস এলার্ট পৌঁছে দেবে। ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মেহমুদ হোসেন এবং ডিএনএস সফট্ওয়্যার লিঃ – এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার রাফেল কবির রাজধানীর পুরানা পল্টনস্থ ব্যাংকের কর্পোরেট অফিসে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এসএম খোরশেদ আলম, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চিফ বিজনেস অফিসার (এসএমআর) আরফান আলী, ফাষ্ট ভাইস প্রেসিডেন্ট কাজী মোর্তুজা আলী এবং এ্যাসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এইসএম মোস্তাফিজুর রহমান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Print Friendly

মন্তব্য প্রদান করুন

*


*