বিজনেসটাইমস২৪.কম
ডেস্ক, ০৭ মে:
স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটারের উৎপাদন বাড়ানোর পরিকল্পনা গ্রহণ করেছে কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান লেনোভো। এ লক্ষে প্রতিষ্ঠানটি চীনে মোবাইল পণ্য তৈরির কারখানা গড়ে তুলবে। কারখানা গড়ে তুলতে প্রায় ৮০ কোটি ডলার ব্যয় হবে। ৬ মে লেনোভো গ্রুপ লিমিটেড এই পরিকল্পনার কথা জানিয়েছে। সূত্র, রয়টার্স।
স্মার্টফোনের উন্নয়ন, স্মার্টফোন তৈরি ও তা বাজারজাত করতে নতুন পরিকল্পনা গ্রহণ করেছে লেনোভো। লেনোভো কর্তৃপক্ষ জানায় ২০১৩ সাল নাগাদ লেনোভোর হুয়ান এলাকায় অবস্থিত এই কারখানা থেকে পণ্য উৎপাদন শুরু হবে বলে ।
প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন যে, লেনোভোর নেওয়া সাম্প্রতিক এ উদ্যোগটি মোবাইল ফোন ও ট্যাবলেট কম্পিউটারের বাজারে অ্যাপল, স্যামসাং, হুয়াউয়ে প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রতিদ্বনদ্বিতা করবে।
উল্লেখ্য, ট্যাবলেট কম্পিউটারের ব্র্যান্ড হিসেবে চীনে অ্যাপলের পরের অবস্থানটিই লেনোভোর। ২০১১ সালের শেষ তিন মাসে সারা বিশ্বে লেনোভো ব্র্যান্ডের ৪ লাখ ট্যাবলেট কম্পিউটার ও ৬৫ লাখ মোবাইল হ্যান্ডসেট বিক্রি হয়েছে। প্রযুক্তি বাজারে স্মার্টফোন ও ট্যাবলেটের চাহিদা মেটাতেই নতুন কারখানা তৈরি করা হচ্ছে বলেই জানিয়েছেন লেনোভোর কর্তাব্যক্তিরা।




