শিরোনাম:

মোটা চাল রপ্তানি করবে সরকার!

বিজনেসটাইমস২৪.কম
, ০৭ মে, ২০১২:

বিজনেসটাইমস২৪.কম
ঢাকা, ০৭ মে:

বোরো ধানের উৎপদন ভাল হওয়ায় মোটা চাল রপ্তানির চিন্তা-ভবনা করছে সরকার।
গত কয়েক বছর যাবত দেশে ধানের উৎপাদন ভাল হচ্ছে। গুদামের ধারণ ক্ষমতা কম বলে সরকার পর্যাপ্ত চাল সংগ্রহ করতে পারে না। ফলে উৎপাদিত ফসলের দাম নিয়ে কৃষকের ক্ষতিগ্রস্ত হবার ঝুঁকি থাকে।

আজ সোমবার রূপসী বাংলা হোটেলে অনুষ্ঠিত খাদ্য ও পুষ্টি নিরাপত্তা বিষয়ক এক কর্মশালার উদ্বোধন প্রধান অতিথির বক্তৃতায় খাদ্য ও দুর্যোগ ব্যবস্থানা মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, সরকার কৃষি. খাদ্য নিরাপত্তা এবং পুষ্টি খাতকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে। দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। গত আউশ ও আমন ধানের ফলন ভাল হয়েছে। ফসলের উৎপাদন ভাল হলে কৃষকের ন্যায্য দাম পাবার বিষয়টি ঝুঁকির মধ্যে থাকে।
প্রাকৃতিক দুর্যোগ না হলে, এ বছরেও বোরো ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। তিনি বলেন, সরকার খাদ্য ও পুষ্টি নিরাপত্তাকে উন্নয়নের প্রধান কর্মসূচি হিসেবে গ্রহণ করেছে। খাদ্য ও পুষ্টি নিরাপত্তা বিধানের জন্য ‘খাদ্য নিরাপত্তা বিনিয়োগ পরিকল্পনা প্রণয়ন করেছে। ইতোমধ্যেই গ্লোবাল এগ্রিকালচার অ্যান্ড ফুড সিকিউরিটি প্রোগ্রাম থেকে সিআইপি’র জন্য ৫২ মিলিয়ন ডলার সহায়তা পাওয়া গেছে।

ইউএসআইডি ৩২৫ মিলয়ন ডলার এবং ড্যানিডা ৭০ মিলিয়ন ডলার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। সিআইপি বাস্তবায়নে সরকার তিন বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। এ পরিকল্পনা বাস্তবায়নে উন্নয়ন সহযোগিদের কাছ থেকে আরো ৫ বিলিয়ন ডলার সহায়তা প্রয়োজন।
উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাদ্য সচিব বরুন দেব মিত্র। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার বাংলাদেশ প্রতিনিধি দমিনিক বার্গন।

Print Friendly

মন্তব্য প্রদান করুন

*


*