বিজনেসটাইমস২৪.কম
ঢাকা, ০৭ মে:
আনন্দের বিষয় বাংলাদেশে মাতৃত্বজনিত কারনে মৃত্যুর সংখ্যা কমে গেছে প্রায় ৪০ শতাংশ।
গত ১০ বছরে যেখানে প্রতি ১ লাখে ৩২০ জন প্রসবদানকারী মায়ের মৃত্যু হতো (২০০১ সাল) এই সংখ্যা এখন ১৯৪ জনে নেমে গেছে (২০১০)। এর অর্থ যথাযথ এবং সময়মত চিকিৎসা নিশ্চিত করা গেলে অধিকাংশ মৃত্যুই এড়ানো যায়।
ইউএনএফপিএ বাংলাদেশ সরকারের সাথে মাতৃস্বাস্থ্য উন্নয়ন ও মাতৃমৃত্যু রোধে কাজ করছে। বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে মাতৃমৃত্যু রোধে বাংলাদেশের সাফল্য, চ্যালেঞ্জ ও সুযোগ-সুবিধার বিষয়গুলো তুলে ধরা হয়েছে। বাস-ব্রান্ডিং এই কার্যক্রমের একটি অংশ। যার উদ্দেশ্য জনসচেতনতা বাড়ানো।
বাল্য বিবাহ, পরিবার-পরিকল্পনা, নিরাপদ মাতৃত্ব বিশেষ করে মিডওয়াইফারী প্রশিক্ষন ও বার্থ এটেনডেন্টদের মাধ্যমে সেবাপ্রদানকারীদের চাহিদার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। এই কার্যক্রমের প্রতিপাদ্য বিষয়: “মাতৃত্ব অনন্য : আসুন একে নিরাপদ রাখি”। এই বিষয়ে ইউএনএফপিএ বাংলাদেশ ২ মে থেকে ২৮ মে, ২০১২ পর্যন্ত “মাতৃত্ব অনন্য: আসুন একে নিরাপদ করি” প্রতিপাদ্য নিয়ে বিশ্বের অন্যান্য দেশের মত সেফ মাদারহুডের জন্য কাজ করছে।




