স্ট্যান্ডার্ড চার্টার্ডের সিন্ডিকেটেড টার্ম লোন সুবিধা চুক্তি

বিজনেসটাইমস২৪.কম
, ০৭ মে, ২০১২:

বিজনেসটাইমস২৪.কম
ঢাকা, ০৭ মে:
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক একমি স্পেশালাইজড ফার্মাসিউটিক্যালস লিমিটেড-কে ৯২০ মিলিয়ন টাকার সিন্ডিকেটেড টার্ম লোন দিচ্ছে। নতুন পণ্য উৎপাদনের জন্য প্রকল্প সম্প্রসারণের উদ্দেশ্যে এই সুবিধা দেওয়া হচ্ছে, যা ক্রমবর্ধমান ওষুধ শিল্পের চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

প্রধান আয়োজক হিসেবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং সহযোগী আয়োজক হিসেবে অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সাথে একমি স্পেশালাইজড ফার্মাসিউটিক্যালস লিমিটেডের এই চুক্তি স্বাক্ষরিত হয়।

অংশগ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠানগুলো হলো: এবি ব্যাংক লিমিটেড, ব্যাংক আলফালাহ্ লিমিটেড, কমার্শিয়াল ব্যাংক অফ সিলন পিএলসি, ঢাকা ব্যাংক লিমিটেড, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, সাউথইস্ট ব্যাংক লিমিটেড, সৌদি-বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড এগ্রিকালচারাল ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।

Print Friendly

মন্তব্য প্রদান করুন

*


*