বিজনেসটাইমস২৪.কম
ডেস্ক, ০৭ মে:
দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিক্স যুক্তরাষ্ট্রের আদালতে করা অ্যাপলের মামলায় হেরে গিয়েছে। বিচারকের নির্দেশ মত সোর্স কোড আদালতে উপস্থাপন করতে না পারায় মেধা সত্ত্ব লঙ্ঘনের মামলায় অ্যাপলের পক্ষে রায় দেন বিচারক। গত ৪মে আদালত তার রায়ে বলেন, স্যামসাং স্পষ্টভাবেই মেধা সত্ত্ব লঙ্ঘন করেছে।
আদালতের কাছে অ্যাপলের অভিযোগ ছিলো স্যামসাংয়ের ফোর জি স্মার্ট ফোন এবং গ্যালাক্সি ট্যাব ১০.১ এর ক্ষেত্রে তাদের অনুমতি ছাড়া মেধা সত্ত্ব ব্যবহার করেছে স্যামসাং। আর এই অভিযোগে গত ডিসেম্বরে আদালতে মামলা দায়ের করে অ্যাপল।




