বিজনেসটাইমস২৪.কম
ডেস্ক, ০৮ মে:
জার্মানি ও নেদারল্যান্ডস ইউরো ২০১২ চ্যাম্পিয়নশিপের জন্য প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে । জার্মান কোচ জোয়াকিম লোর দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন তরুণ ফুটবলার জুলিয়ান ড্র্যাক্সলার।
শুক্রবার থেকে অনুশীলন শুরু করবে জার্মান দল। যদিও জার্মান কাপ ও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল থাকায় শুরুতে অনুশীলনে অংশ নিতে পারবে না বরুসিয়া ডর্টমুন্ড ও বায়ার্ন মিউনিখের খেলোয়াড়রা।
এদিকে ৩৬ সদস্যের দল ঘোষণা করেছেন নেদারল্যান্ডস কোচ বার্ট ফন মারউইক।




