গুগলের স্ব – চালিত গাড়ি লাইসেন্স পেলো

বিজনেসটাইমস২৪.কম
, ০৮ মে, ২০১২:

বিজনেসটাইমস২৪.কম
ডেস্ক, ০৮ মে:

গুগলের স্ব – চালিত গাড়িরাস্তায় নামার বৈধতা পেলো। যুক্তরাষ্ট্রের নেভাডায় প্রথমবারের মত স্ব – চালিত গাড়ি চালানোর অনুমতি দিয়েছে রাজ্য মোটরযান সংস্থা। স্ব – চালিত গাড়ি চালানোর জন্য এটাই পৃথিবীর প্রথম লাইসেন্স প্রদানের ঘটনা।

লাইসেন্স প্রদানের আগে নানা পরীক্ষা নিরীক্ষা করা হয় এসব গাড়ি নিয়ে। মাইলের পর মাইল স্বাচ্ছন্দ্যে পাড়ি দেয়ার পরেই রাস্তায় নামার অনুমতি পেলো গুগলের স্ব – চালিত গাড়ি। এসব গাড়িতে থাকবে ভিডিও ক্যামেরা, রাডার স্ক্যানার, লেজার এবং ম্যানুয়ালি গাড়ি চালানোর তথ্য ভাণ্ডার, যাতে গাড়ি চালানোর সময় তা স্ব – চালিত এসব গাড়িকে সহায়তা করতে পারে।

গুগলের এই স্ব – চালিত গাড়ি প্রযুক্তির পেছনে যুক্তি ছিলো বেশির ভাগ দুর্ঘটনাই ঘটে মানুষের অসাবধানতা কিংবা ভুলের কারণে। প্রযুক্তিকে ব্যবহার করে এই ভুলগুলো শুধরে নেয়া সম্ভব। আর তাই শেষ পর্যন্ত রাস্তায় চলার অনুমতি পেলো স্ব – চালিত গাড়ি।

Print Friendly

মন্তব্য প্রদান করুন

*


*