তিস্তা চুক্তি ব্যর্থ হলে বাংলাদেশ-ভারত ‘সম্পর্কে ব্যাপক আঘাত আসবে’: দীপু মনি

বিজনেসটাইমস২৪.কম
, ০৯ মে, ২০১২:

বিজনেসটাইমস২৪.কম
ডেস্ক, ০৯ মে:
তিস্তা চুক্তি করতে ব্যর্থ হলে বাংলাদেশর সাথে ভারতের সম্পর্কে ব্যাপক আঘাত আসতে পারে, ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীকে এ কথা বললেন বাংলাদেশের সফররত পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। সূত্র টাইমস অফ ইনডিয়া।

টাইমস অফ ইনডিয়া’র সঙ্গে বিশেষ আলাপে দীপু জানিয়েছেন, তিস্তার ব্যাপারে বাংলাদেশের অবস্থানের কথা তিনি স্পষ্টভাবে ভারতীয় কর্তৃপক্ষকে জানিয়েছেন।

গত বছরের সেপ্টেম্বরে ঢাকায় স্বাক্ষরিত মৈত্রী চুক্তির আওতায় গঠিত যৌথ কমিশনের প্রথম বৈঠকে যোগ দিতে পররাষ্ট্রমন্ত্রী এখন নয়া দিল্লিতে অবস্থান করছেন।

তিনি আরোও বলেন যে,আমি ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এসএম কৃষ্ণাকে বলেছি ‘‘তিস্তা নিয়ে বাংলাদেশে ব্যাপক প্রত্যাশা আছে। আমি মনে করি যদি ভারত এই প্রত্যাশা পূরণ করতে না পারে তবে আমাদের সম্পর্কের প্রতি ব্যাপক আঘাত আসবে।’’

তিনি বলেন, ‘‘আমি ঠিক নিশ্চিত নই যে আমাদের সম্পর্ক এটা (আঘাত) সইতে পারবে কি না। আমি বিশ্বাস করি জনগণের প্রতিনিধিরা এটা বুঝবেন। তারা সঠিক কাজটিই করবেন।’’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘বাংলাদেশেও এমন লোক এবং গোষ্ঠি আছে যারা দক্ষিণ এশিয়ার ঐক্যবদ্ধ হওয়া  এবং আমাদের সম্পর্কের সমৃদ্ধি দেখতে চায় না। তিস্তায় অচলাবস্থা করে তাদের শক্তি যোগানো আমাদের উচিত হবে না।’’

Print Friendly

মন্তব্য প্রদান করুন

*


*