শিরোনাম:

আট পরিচালকের ১ কোটি ১১ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা

বিজনেসটাইমস২৪.কম
, ০৯ মে, ২০১২:

বিজনেসটাইমস২৪,কম
ডেস্ক, ০৯ মে:
শেয়ারবাজার থেকে ১ কোটি ১১ লাখ ৫০ হাজার ৯০৮টি শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন পুঁজিবাজারে তালিকাভুক্ত সাত প্রতিষ্ঠানের আটজন পরিচালক। প্রতিষ্ঠান সাতটি হলো-ব্যাংকিং খাতের আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক, বিবিধ খাতের সিনোবাংলা, ভ্রমণ ও অবকাশ খাতের ইউনাইটেড এয়ারওয়েজ এবং বীমা খাতের গ্লোবাল ইন্স্যুরেন্স।

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পরিচালক আলহাজ্ব আব্দুল মোক্তাদির এ প্রতিষ্ঠানের ১০ লাখ শেয়ার, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ২ পরিচালক মোহাম্মদ ওহিদুল আলম ও শহিদুল ইসলাম এ প্রতিষ্ঠানের ৬৭ লাখ ৯৯ হাজার ৪০৮টি শেয়ার, শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালক আলহাজ্ব তোফাজ্জেল হোসেন এ প্রতিষ্ঠানের ১ লাখ শেয়ার, সিটি ব্যাংকের পরিচালক আজিজ উল মাহমুদ এ প্রতিষ্ঠানের ২০ লাখ শেয়ার, সিনো বাংলার পরিচালক সুই কি লাম এ প্রতিষ্ঠানের ৪ হাজার শেয়ার, ইউনাইটেড এয়ারওয়েজের পরিচালক মোহাম্মদ মাহাতাবুর রহমান এ প্রতিষ্ঠানের ১১ লাখ ৬২ হাজার ৫০০টি শেয়ার এবং গ্লোবাল ইন্স্যুরেন্সের পরিচালক মো: আব্দুল মুক্তাদির এ প্রতিষ্ঠানের ৮৫ হাজার শেয়ার বর্তমান বাজার দরে আগামী ২১ মের মধ্যে ক্রয়ের ঘোষণা দিয়েছেন। সূত্র ডিএসই

বর্তমানে আল-আরফাহ ইসলামী ব্যাংকের পরিচালকের কাছে প্রতিষ্ঠানটির ৮১ লাখ ১৬ হাজার ৯৫৮টি শেয়ার, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালকদের কাছে ১ হাজার ২৩২টি শেয়ার, শাহজালাল ব্যাংকের পরিচালকের কাছে ৮৭ লাখ ১ হাজার ৪৯৪টি শেয়ার, সিটি ব্যাংকের পরিচালকের কাছে ৪ লাখ ৯০ হাজার ২৮০টি শেয়ার, সিনোবাংলার পরিচালকের কাছে প্রতিষ্ঠানটির ৪ লাখ ১ হাজার ২০০টি শেয়ার, ইউনাইটেড এয়ারওয়েজের পরিচালকের কাছে প্রতিষ্ঠানটির ৫৭ লাখ ৪১ হাজার ৫০০টি শেয়ার এবং গ্লোবাল ইন্স্যুরেন্সের পরিচালকের কাছে প্রতিষ্ঠানটির ৬০ হাজার শেয়ার রয়েছে।

Print Friendly

মন্তব্য প্রদান করুন

*


*