দুই শেয়ারবাজারে দরপতন চলছে, বিনিয়োগকারীদের প্রতিবাদ

বিজনেসটাইমস২৪.কম
, ০৯ মে, ২০১২:

বিজনেসটাইমস২৪.কম
ঢাকা, ০৯ মে:

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে(সিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবারও দরপতন অব্যাহত রয়েছে। এর প্রতিবাদে দুপুর ১টা ৫০ মিনিটের দিকে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে ডিএসইর মূল ফটকের সামনের রাস্তায় নেমে এসেছেন বিনিয়োগকারীরা।

বুধবার দুপুর দেড়টায় ডিএসইতে ২৪২টি প্রতিষ্ঠানের দাম ও সাধারণ সূচক কমেছে ১৩০ পয়েন্ট। লেনদেন হয়েছে মোট ২২১ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবসের মতো এদিনও লেনদেনের শুরুতে ডিএসইর মূল্যসূচক কমে যায়। লেনদেনের প্রথম ৫ মিনিটে অর্থাৎ বেলা ১১টা ৫ মিনিটে ডিএসইর সাধারণ সূচক আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট কমে ৫ হাজার ৬০ পয়েন্টে নেমে আসে। এরপর হারানো সূচক সামান্য উদ্ধার হয়। বেলা ১১টা ১০ মিনিটে ৭ পয়েন্ট কমে ৫ হাজার ৬২ পয়েন্টে দাঁড়ায়। পরবর্তীতে সূচক ফের পতনের ধারায় ফিরে আসে। বেলা সোয়া ১১টায় ডিএসইর সাধারণ সূচক ২০ পয়েন্ট কমে ৫ হাজার ৫০ পয়েন্টে, দুপুর ১২টায় ৩০ পয়েন্ট কমে ৫ হাজার ৩৯ পয়েন্টে, সাড়ে ১২টায় ৬৫ পয়েন্ট কমে ৫ হাজার ১৪ পয়েন্টে, পৌনে ১টায় ৭২ পয়েন্ট কমে ৪ হাজার ৯৯৮ পয়েন্টে স্থির হয়।

দুপুর দেড়টায় ডিএসইর সাধারণ সূচক ১৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৯৩৯ পয়েন্টে।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা যায়, দুপুর দেড়টায় ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে মাত্র ১০ টির, কমেছে ২৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ৭টির দাম।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইর শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় উঠানামা করে- লংকাবাংলা ফিন্যান্স, মেঘনা পেট্রোলিয়াম, গ্রামীণফোন, যমুনা অয়েল, জিপিএইচ ইস্পাত, তিতাস গ্যাস, স্কয়ার ফার্মা, বেক্সিমকো, সিটি ব্যাংক ও আফতাব অটোমোবাইলস ।

অন্যদিকে বুধবার দুপুর ১টা ৩৯ মিনিটে সিএসইর সাধারণ সূচক ২২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৩৭৭ পয়েন্টে।

এ সময়ে সিএসইতে মোট লেনদেন হয়েছে ৩০ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।

Print Friendly

Comments

  1. tuhin says:

    basically this government is not qualified overall for this country.because the primeminister is self failure to protect this sharemarket.

মন্তব্য প্রদান করুন

*


*