ডিএসইতে সূচক নিম্নমুখী : কমেছে ১৬৮পয়েন্ট

বিজনেসটাইমস২৪.কম
, ০৯ মে, ২০১২:

বিজনেসটাইমস২৪.কম
ডেস্ক, ০৯ মে:
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) নিম্নমুখী সূচকের মধ্য দিয়ে দিন শেষ হয়েছে। বেলা একটার আগেই ডিএসই সাধারণ সূচক পাঁচ হাজার পয়েন্টের নিচে নেমে যায়। দিন শেষে লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। পাশাপাশি কমেছে সূচকও।

আজ ডিএসইর সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে ১৬৮ পয়েন্ট কমে ৪,৯০১ পয়েন্টে দাঁড়িয়েছে। এর ফলে টানা বেশ কিছুদিন পর ডিএসই সাধারণ সূচক আবারো পাঁচ হাজার পয়েন্টের নিচে নেমে গেছে।
সূচকের ওঠানামার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হলেও ১০ মিনিটে গতকালের চেয়ে সাত পয়েন্ট কমে যায়। আধা ঘণ্টায় কমে ৫৭ পয়েন্ট। দুপুর ১২টা ৪৫ মিনিটের সময় সূচক পাঁচ হাজার পয়েন্টের নিচে নেমে যায়। এভাবে দিনের শেষ পর্যন্ত সূচকের নিম্নমুখী প্রবণতা অব্যাহত ছিল।

আজ লেনদেন হওয়া ২৬৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে বেড়েছে মাত্র ১৩টির দাম, কমেছে ২৪৫টির আর অপরিবর্তিত আছে আটটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ মোট ৩৮৩ কোটি টাকার লেনদেন হয়েছে।
দিন শেষে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো লঙ্কাবাংলা ফিন্যান্স, গ্রামীণফোন, মেঘনা পেট্রোলিয়াম, যমুনা অয়েল, বেক্সিমকো, স্কয়ার ফার্মা, সিটি ব্যাংক, তিতাস গ্যাস, জিপিএইচ ইস্পাত এবং আফতাব অটোমোবাইলস।

Print Friendly

মন্তব্য প্রদান করুন

*


*