সপ্তাহের শেষ দিনে সূচক বেড়েছে ১৭৫ পয়েন্ট

বিজনেসটাইমস২৪.কম
, ১০ মে, ২০১২:

বিজনেসটাইমস২৪.কম
ঢাকা, ১০ মে:

আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের চাঙাভাবের মধ্য দিয়ে শেষ হয়েছে লেনদেন। ডিএসই সাধারণ সূচক আজ আবারো পাঁচ হাজার পয়েন্টের ওপরে উঠে গেছে। লেনদেনের পরিমাণ এবং লেনদেন হওয়া প্রায় সব কটি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে। পাশাপাশি সূচকও বেড়েছে বেশ।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসই সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে ১৭৫ পয়েন্ট বেড়ে ৫,০৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এতে করে গতকাল সাধারণ সূচক পাঁচ হাজার পয়েন্টের নিচে নেমে গেলেও আজ আবার ওপরে চলে এলো।
সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। ১০ মিনিটে গতকালের চেয়ে ৫৪ পয়েন্ট বেড়ে যায়। তবে এরপর থেকে সূচক বাড়ার হার কমে গিয়ে আধা ঘণ্টায় বাড়ে চার পয়েন্ট। ১১টা ৪০ মিনিটে সূচক আবারো নিম্নমুখী হয়ে ১৯ পয়েন্ট কমে যায়। তবে এরপর সূচক আবারো ঊর্ধ্বমুখী হয়ে ওঠে। দুপুর সোয়া ১২টায় সূচক পাঁচ হাজার পয়েন্ট ছাড়িয়ে যায়। এরপর থেকে সূচক বাড়ার হার অব্যাহত ছিল। বেলা একটায় সূচক বাড়ে ১১৭ পয়েন্ট। আজ বেলা সোয়া দুইটার দিকে সূচক বাড়ার হার সর্বোচ্চ ২০৭ পয়েন্ট পর্যন্ত উঠেছিল।
আজ লেনদেন হওয়া ২৫৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে বেড়েছে মাত্র ২৩৮টির দাম, কমেছে মাত্র ১৫টির আর অপরিবর্তিত আছে পাঁচটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ মোট ৪২১ কোটি টাকার লেনদেন হয়েছে।
দিন শেষে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো— লঙ্কাবাংলা ফিন্যান্স, গ্রামীণফোন, যমুনা অয়েল, সিটি ব্যাংক, তিতাস গ্যাস, মেঘনা পেট্রোলিয়াম, বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা, আফতাব অটোমোবাইলস এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড।

Print Friendly

মন্তব্য প্রদান করুন

*


*