বিজনেসটাইমস২৪.কম
ডেস্ক, ১২ মে :
মহাকাশকযাত্রায় ভ্রমণপিপাসূদের জন্য নতুন মাত্রা সৃষ্টি করছে। মহাকাশ ভ্রমণের এ সুযোগ করে দিচ্ছে স্পেসএক্স নামে প্রতিষ্ঠানটি।
স্পেসএক্স ও যুক্তরাষ্ট্রের বিগোলো এয়ারস্পেস একজোট হয়ে মহাকাশ ভ্রমণবিলাসীদের মহাকাশে ভ্রমণের এ সুযোগ দিচ্ছে। এ দুটি প্রতিষ্ঠানের মধ্যেকার চুক্তি অনুসারে ভ্রমণকারীদের নিয়ে স্পেসএক্সের ড্রাগন মহাকাশে উড়ে যাবে এবং মহাকাশে স্থাপিত বিগোলোর বিএ৩৩০ নামের একটি ব্যক্তিগত বিলাসবহুল স্পেস স্টেশনে সময় কাটিয়ে আসবে।
তবে ঠিক কবে নাগাদ এ ব্যবস্থা চালু করা হবে সে বিষয়ে এখনো কোনো তথ্য জানায়নি প্রতিষ্ঠান দুটি। উল্লেখ্য, জাপানে অনুষ্ঠিতব্য একটি সভায় শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। তবে এই মহাকাশযাত্রায় কত খরচ হবে? এ বিষয়ে আপাতত কোনো তথ্য জানায়নি প্রতিষ্ঠানটি। তবে প্রতিষ্ঠান দুটির চোখ বিলিওনেয়া দের দিকেই।




