বিজনেসটাইমস২৪.কম
ডেস্ক, ১২ মে :
গতকাল দুপুরে অভিনয়শিল্পী এবং নির্মাতা জাহিদ হাসানের মুঠোফোনে এক তরুণ ফোন করে জানান, অর্থের বিনিময়ে অভিনয়ের সুযোগ দেওয়া হবে বলে একটি বার্তা দেওয়া হয়েছে ফেসবুকে।
এ তথ্য শুনে বিমর্ষ হয়ে পড়েন তিনি। পরে তিনি খোঁজ নিয়ে জানতে পারেন, তন্ময় রায় চৌধুরী নামের এক ব্যক্তি জাহিদের ফেসবুক অ্যাকাউন্টে অনুপ্রবেশ করে বিভিন্ন জনকে পাঁচ হাজার টাকার বিনিময়ে অভিনয়ের সুযোগ দেওয়ার অফার জানায়। এ প্রসঙ্গে জাহিদ বলেন, ফেসবুকে অনুপ্রবেশ আর আমার নামে অন্যজনের অ্যাকাউন্ট খোলার কারণে প্রতারণার স্বীকার হয়েছেন অনেকে। এ ধরনের প্রতারণার ফাঁদে পা না দেওয়ার জন্য ভক্তদের অনুরোধ জানিয়েছেন।




