আশুলিয়া রণক্ষেত্র, আহত শতাধিক, একজন নিহত

বিজনেসটাইমস২৪.কম
, ১২ মে, ২০১২:

বিজনেসটাইমস২৪.কম
ঢাকা, ১২ মে:

ঢাকার অদূরে সাভারের আশুলিয়া এলাকা আজ শনিবার রণক্ষেত্রে পরিণত হয় । পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার। পুলিশ জানিয়েছে, সংঘর্ষ চলাকালে গাড়িচাপা পড়ে এক পোশাকশ্রমিক নিহত হন। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।
ক্ষুব্ধ শ্রমিকেরা অর্ধশতাধিক কারখানা ও বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। একপর্যায়ে তাঁরা অগ্নিসংযোগও করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল, রাবারের গুলি ছোড়ে। পোশাকশ্রমিকেরাও এ সময় পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করেন। এতে উভয় পক্ষের শতাধিক ব্যক্তি আহত হয়। সংঘর্ষ ছড়িয়ে পড়লে সকাল সাড়ে আটটা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

আশুলিয়ার বাংলাবাজারে হা-মীম গ্রুপের পলি প্যাকেজিং নামে একটি প্রতিষ্ঠান আছে। ওই প্রতিষ্ঠানের ভান্ডাররক্ষক সালমানকে গত বৃহস্পতিবার প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা মারধর করে পুলিশে দেন বলে জানা গেছে। বর্তমানে সালমান পুলিশ হেফাজতে আছেন।
তবে মারধরের কারণে সালমান মারা গেছেন এমন খবরের ভিত্তিতে আজ সকাল আটটার দিকে কাজে এসে পলি প্যাকেজিংয়ের শ্রমিকেরা ভাঙচুর শুরু করেন।

Print Friendly

মন্তব্য প্রদান করুন

*


*