বিজনেসটাইমস২৪.কম
ঢাকা, ১৪ মে :
১২ কোম্পানির ১২ পরিচালক ঘোষনাকৃত শেয়ার কেনা সম্পন্ন করেছে। কোম্পানিগুলো হচ্ছে- স্ট্যন্ডর্ড ব্যাংক, এপেক্স এডেলস্কী, শাহজালাল ইসলামিক ব্যাংক, ফিনিক্স ইন্সুরেন্স, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, সিনো বাংলা, পপুলার লাইফ, আল-আরাফা ব্যাংক, পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড, কন্টিনেন্টাল ইন্সুরেন্স, কহিনূর ক্যামিক্যাল এবং ইউনাইটেড এয়ার ওয়েজ।
স্ট্যান্ডার্ড ব্যাংকের উদ্যোক্তা পরিচালক মঞ্জুরুল আলম ৩০ লাখ শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। এপেক্স এডেলস্কীর পরিচালক মুনিজ মঞ্জুর খসরু ২ লাখ ১০ হাজার শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন।
শাহজালাল ইসলামিক ব্যাংকের উদ্যোক্তা পরিচালক আলহজ তফাজ্জল হোসেন ১ লাখ ১৫ হাজার শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। ফিনিক্স ইন্সুরেন্সের উদ্যোক্তা পরিচালক সানজিদা আঞ্জুমান সীদ্দীকি ৩ লাখ ৭৫ হাজার শেয়ার ক্রয় সম্পন্ন করেছন।
ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের উদ্যোক্তা পরিচালক ৫০ হাজার শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। সিনো বাংলার উদ্যোক্তা পরিচালক সুইকি কি ল্যাম ১ লাখ ৮২ হাজার শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। পপুলার লাইফের উদ্যোক্তা পরিচালক এমএ রশীদ ১০ হাজার শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। আল-আরাফা ব্যাংকের পরিচালক আলহাজ্ব আব্দুল মোক্তাদির ৩০ লাখ শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন।
পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের উদ্যোক্তা পরিচালক মোয়াজ্জেম হোসেন ৩ লাখ ৫০ হাজার শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। কন্টিনেন্টাল ইন্সুরেন্সের উদ্যোক্তা পরিচালক মোহাম্মাদ ইকবাল ৮৫ হাজার শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন।
কহিনূর ক্যামিক্যালের পরিচালক শিরিন আক্তার ৫০ হাজার ৩০০ শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। ইউনাইটেড এয়ার ওয়েজের পরিচালক খন্দকার তসলিমা চৌধুরী ৭ লাখ ২০ হাজার শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন।




