শিরোনাম:

নতুন রেকর্ড গড়ে মৌসুম শেষ করল রিয়াল

বিজনেসটাইমস২৪.কম
, ১৪ মে, ২০১২:

বিজনেসটাইমস২৪.কম
ঢাকা, ১৪ মে :

শিরোপা আগেই নিশ্চিত করে রেখেছিল তারা। কাল রিয়াল মায়োর্কাাকে হারানোর মধ্যে দিয়ে লিগের সম্পাতি টানল এবারের চ্যাম্পিয়ান রিয়াল মাদ্রিদ। বার্সার করা এক লিগে ৯৯ পয়েন্টের রেকর্ড ভেঙ্গে ১০০ পয়েন্টের নতুন রেকর্ডও গড়ল হোসে মরিনহোর শিষ্যরা।

রোববার রাতে স্পেনিশ লিগের শেষ ম্যাচে রিয়াল মায়োর্কাকে ৪-১ গোলের ব্যবধানে হারায় হোসে মরিনহোর শিষ্যরা। খেলার ১৯ মিনিটেই রিয়ালকে লিড এনে দেন ক্রিশ্চিয়ানো রোনালদো। লিগে এটি ছিল তার ৪৬ তম গোল। টপ স্কোরার মেসির চেয়ে চার গোল করে দ্বিতীয় সর্ব্বোচ্চ গোলদাতা হিসেবে শেষ করেন তিনি। খেলার ২৩ মিনিটের সময় রিয়ালের গোল ব্যবধান বাড়ান করিম বেনজেমা।

দুই গোলের লিড নিয়ে বিরতিতে যায় রিয়াল। বিরতির পর খেলার ৪৯ মিনিটের সময় গোলের সংখ্যা তিনে নিয়ে যান রিয়ালের জার্মান মিডফিল্ডার মেসুত ওজিল। তিন গোল হজমের পর কিছুটা  নড়েচড়ে বসে মায়োর্কা। ৫৩ মিনিটের সময় মায়োর্কার পক্ষে একটি গোল করেন ক্যাস্ত্রো।

৫৮ মিনিটের সময় মায়োর্কার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন ওজিল। এই জয়ের ফলে সর্বশেষ ম্যাচে বড় জয় দিয়ে লিগ শেষ করল রিয়াল মাদ্রিদ।

Print Friendly

মন্তব্য প্রদান করুন

*


*