বিজনেসটাইমস২৪ডটকম
ডেস্ক, ১৬ মে :
এখন থেকে অনলাইন এবং মুঠোফোনে কম্পিউটার এন্টিভাইরাস ক্যাসপারস্কি কিনতে পারবেন ব্যবহাকারীরা। অনলাইনে কেনাকাটার ই-পোর্টাল রকমারি ডট কমে এই নম্বরে ০১৮৪ ১১১ ৫১১৫ ফোন করে ক্রয় করতে হবে এই এন্টিভাইরাসটি।
ঘরে বসেই ব্যবহারকারীদের এন্টিভাইরাস প্রাপ্তির সুবিধা দিতে বুধবার ক্যাসপারস্কি বাংলাদেশের পরিবেশক অফিস এক্সাট্রাক্সের সাথে অন্যরকম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান রকমারি ডটকমের এক চুক্তি স্বাক্ষরিত হয়।
এতে অফিস এক্সট্রাক্সের নির্বাহী পরিচালক বীরেন্দ্র নাথ অধিকারী এবং অন্যরকম গ্রুপের চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
ক্যাসপারস্কি সাউথ এশিয়ার চ্যানেল সেলস পরিচালক জগন্নাথ পাটনায়েক, অন্যরকম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল হাসান লিটন, সহকারি মহাব্যবস্থাপক আহসানুল কবির, অন্যরকম সফটওয়্যার লিমিটেডের পরিচালক জুবায়ের বিন আমিন, অফিস এক্সট্রাক্সের সিনিয়র ম্যানেজার সেলিম সারোয়ার, কল্যান ব্রত সরকার, এস এম আজমল হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের উদ্ধর্তন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।




