বিজনেসটাইমস২৪.কম
ঢাকা, ১৬ মে :
ইস্টার্ণ ব্যাংক লিঃ (ইবিএল) রাজধানীর নিকেতন ও গুলশানে দু’টি এটিএম এবং ওয়ারিতে এটিএম সুবিধাসহ একটি কিওস্ক ‘ইবিএল ৩৬৫’ চালু করেছে। ইবিএল উপ-ব্যবস্থাপনা পরিচালক মোখলেসুর রহমান আজ বুধবার নতুন ইবিএল আউটলেটগুলো অনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের হেড অব এডিসি জাহিদুল হক, হেড অব অ্যাডমিন এন্ড সিকিউরিটি মেজর (অব.) এম আব্দুস সালামসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বর্তমানে সারাদেশে ইস্টার্ণ ব্যাংকের মোট ১২৭টি এটিএম বুথ চালু রয়েছে।




