কোনালের অ্যালবামের মোড়ক উম্মোচন

বিজনেসটাইমস২৪.কম
, ১৬ মে, ২০১২:

বিজনেসটাইমস২৪.কম
ঢাকা, ১৬ মে :

সেগুন বাগিচাস্থ মুক্তিযুদ্ধ যাদুঘরে মঙ্গলবার বিকালে চ্যানেল আই সেরাকণ্ঠ কোনালের প্রথম একক অডিও অ্যালবাম ‘কোনালস জাদু’-এর মোড়ক উম্মোচন করা হয়। অ্যালবামের মোড়ক উম্মোচন করেন সঙ্গীতগুরু সোহরাব হোসেন ও সুধীন দাশ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আলাউদ্দিন আলী, মইনুল হোসেন, কনকচাঁপা, আসিফ আকবর, খালিদ মাহমুদ মিঠু, রাকিবুল হাসান, ফারজানা ব্রাউনিয়া, অপু মাহফুজ প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন সুবীর নন্দী, খালেদ মাসুদ পাইলট, আমীরুল ইসলাম, রেজাউদ্দিন স্টালিন, আহমাদ মাজহার সহ টেলিভিশন ও সঙ্গীত জগতের অন্যান্য গুণী ব্যক্তিত্বরা।

অ্যালবামে মোট আটটি গান রয়েছে। ‘কোনালস জাদু’ অ্যালবামে গান লিখেছেন পৃথ্বিরাজ, আহমেদ সাদ রিজভী, মিলন মাহমুদ, শফিক তুহিন, লিটন ঘোষ, শাহান কবন্দ ও আবদার রহমান।  সুর সংযোজন ও সঙ্গীত পরিচালনা করেছেন ফুয়াদ, হƒদয় খান, বাপ্পা মজুমদার, ইবরার টিপু ও পৃথ্বিরাজ। অ্যালবামটি বের করেছে ডেডলাইন মিউজিক।

Print Friendly

মন্তব্য প্রদান করুন

*


*