প্রথম প্রান্তিকে বিশ্বব্যাপী সেলফোন বিক্রি ২% কমেছে

বিজনেসটাইমস২৪.কম
, ১৭ মে, ২০১২:

বিজনেসটাইমস২৪.কম
ঢাকা, ১৭ মে :

যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠান গার্টনার ইনকরপোরেশন সম্প্রতি বিশ্বব্যাপী সেলফোন বিক্রি সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে সেলফোনের বিক্রি সংক্রান্ত নেতিবাচক চিত্র ফুটে উঠেছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে বিশ্বব্যাপী সেলফোন বিক্রির পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় ২ শতাংশ কমে ৪১ কোটি ৯১ লাখে নেমে এসেছে। ২০০৯ সালের দ্বিতীয় প্রান্তিকে বিশ্বব্যাপী সেলফোন বিক্রির পরিমাণ এভাবে কমে যাবার পর এবারই প্রথম আবার এ ঘটনা ঘটলো। খবর মানি কন্ট্রোলের।
গার্টনারের প্রধান গবেষণা বিশ্লেষক আনশুল গুপ্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, এশিয়া-প্রশান্তমহাসগারীয় অঞ্চলে চাহিদা কমে যাওয়াই মূলত সেলফোন বিক্রির পরিমাণ অপ্রত্যাশিতভাবে কমে যাওয়ার মূল কারণ। চীনা নববর্ষের কারণে বছরের প্রথম প্রান্তিক সাধারণত এশিয়ার জন্য ব্যবসা-বাণিজ্যের দিক থেকে একটি সফল সময় হলেও এ সময় বৃহত্ প্রতিষ্ঠানগুলো থেকে যেমন বাজারে নতুন পণ্য নিয়ে আসার পরিমাণ কম ছিলো, তেমনি বছরের শেষ দিকে স্মার্টফোনের নতুন সংস্করণ আসবে, এ আশায় ক্রেতাদের মধ্যেও কেনার প্রবণতা তুলনামূলক কম পরিলক্ষিত হয়েছে।

Print Friendly

মন্তব্য প্রদান করুন

*


*