আমাদের পুঁজিবাজার ও অবহেলিত মিউচ্যুয়াল ফান্ড

বিজনেসটাইমস২৪.কম
, ২০ মে, ২০১২:

এ.এস.এম. শাহরিয়ার হাসান
বিজনেসটাইমস২৪.কম
ঢাকা, ২০ মে :

বাংলাদেশের পুঁজিবাজারের সাম্প্রতিক সংকট বিচার বিশ্লেষণ করলে ভয়াবহ অবস্থা পরিলক্ষিত হয়। আমাদের পুঁজিবাজার ও অর্থনীতি একটি গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমানে পুঁজিবাজার ক্রান্তিকাল সময় অতিবাহিত করছে। এ মূহূর্তে মুমুর্ষ এ বাজারকে রক্ষা করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নৈতিক কর্তব্য ও দায়িত্বে পরিণত হয়েছে। অর্থনীতি শক্তিশালীকরণে পুঁজিবাজার উন্নয়ন ও পরিধি বিস্তারের ইস্যু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সর্বসময় পুঁজিবাজারের জন্য সহায়ক ভূমিকা পালন করে মিউচ্যুয়াল ফান্ড। মিউচ্যুয়াল ফান্ড গঠিত হয় সাধারণ বিনিয়োগকারীদের অর্থের সমন্বয়ে। বিনিয়োগকারীদের টাকায় মিউচ্যুয়াল ফান্ড শেয়ার ক্রয়-বিক্রয় করে। বছর শেষে বিনিয়োগকারীদের মধ্যে লভ্যাংশ প্রদান করে। সেক্ষেত্রে বলা যায় নিশ্চিত নিরাপদ বিনিয়োগ এবং আস্থার জায়গা, যার অপর নাম মিউচ্যুয়াল ফান্ড। মিউচ্যুয়াল ফান্ড পুঁজিবাজারে আর্থিক প্রতিষ্ঠানের ন্যায় ভূমিকা পালন করে। আমাদের দেশের মিউচ্যুয়াল ফান্ডগুলো মূলধনের ১০% বিনিয়োগ করতে পারে। কিন্তু পার্শ্ববর্তী দেশ ভারতের মিউচ্যুয়াল ফান্ডগুলো ৪০% অর্থ বিনিয়োগ করে। এজন্য ভারতের বাজারে বিশেষ ভূমিকা পালন করে মিউচ্যুয়াল ফান্ড। আমাদের এই ভয়াবহ মূমূর্ষ পুঁজিবাজারকে রক্ষা করার জন্য মিউচ্যুয়াল ফান্ডের বিনিয়োগ সীমা বৃদ্ধি জরুরী। মিউচ্যুয়াল ফান্ডের আইপিও কোটা বৃদ্ধি, মিউচ্যুয়াল ফান্ড ক্রয়ের জন্য ঋণ পায় তাহার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা। মেয়াদোত্তীর্ণ মিউচ্যুয়াল ফান্ডগুলোর মেয়াদ বৃদ্ধি করা। মিউচ্যুয়াল ফান্ড যেন রাইট বোনাস দিতে পারে তাহার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা। মিউচ্যুয়াল ফান্ড ক্রয়ে উৎসাহ প্রদান। বাজারকে শক্তিশালী করণের জন্য আরও বেশি বেশি মিউচ্যুয়াল ফান্ড আনা। ইতিপূর্বে বহুল আলোচিত মিউচ্যুয়াল ফান্ড এইমস্ বিচার বিভাগের সঠিক রায়ের মাধ্যমে লক্ষ লক্ষ গ্রাহকের মাঝে রাইট বোনাস প্রদান করেছিল এবং আস্থার প্রতীক হিসেবে চিহ্নিত হয়েছে। অত্যন্ত ক্ষোভ ও দুঃখের সহিত বলতে হয়, ইতিপূর্বে “এ.এম.সি” পক্ষ থেকে মিউচ্যুয়াল ফান্ডের পরিধি বিস্তারের জন্য নানা ধরনের প্রস্তাব দিয়েছে যা আজও কার্যকর হয়নি। আমাদের দেশে আইন আছে কিন্তু আইনের প্রয়োগ নাই। সম্প্রতি আমাদের দেশের পুঁজিবাজারের ধ্বংস পরবর্তী তদন্ত কমিটির রিপোর্টে মিউচ্যুয়াল ফান্ডকে বিশেষভাবে মূল্যায়ন করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ পূর্বক বলতে চাই বাজার প্রসার ও টেকসই মজবুত করার লক্ষ্যে গৃহীত পদক্ষেপসমূহ যেন দ্রুত বাস্তবায়ন হয় এবং অবহেলিত বাজার সহায়ক মিউচ্যুয়াল ফান্ডের সকল সমস্যা দ্রুত সমাধান প্রয়োজন এবং বিনিয়োগকারীরা যেন আস্থা ফিরে পায় তাহার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা।
দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে এবং পুঁজিবাজারকে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টির জন্য সকল সমস্যার সমাধাণ আশু প্রয়োজন।

Print Friendly

Comments

  1. Mizanur Rahaman says:

    Amader dasa valo luk khob dorker

মন্তব্য প্রদান করুন

*


*