বিজনেসটাইমস২৪.কম
ঢাকা, ২০ মে :
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের(এসইসি) ২ সিসির বৈধতাকে চ্যালেঞ্জ করে আরো দুইটি ব্যাংকের একাধিক পরিচালক রিট দায়ের করেছেন। ব্যাংক দুটি হলো মার্কেন্টাইল ব্যাংক ও সোস্যাল ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড (এসআইবিএল)।
মার্কেন্টাইল ব্যাংকের পরিচালকদের আইনজীবিদের আবেদন আগামী মঙ্গলবার উত্থাপন করা হবে। আর এসআইবিএল এর পরিচালকরা গত ১৪ মে রিট দায়ের করলে আদালত এক সপ্তাহের রুল জারি করে।
এনসিসি ব্যাংক, পপুলার লাইফ ইন্স্যুরেন্স ও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ১৩ পরিচালকের দায়ের করা রিটের শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম তার চেম্বারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ দুটি ব্যাংকের রিটের কথা জানান।




