কিছুক্ষণের মধ্যে রায় ঘোষণা

বিজনেসটাইমস২৪.কম
, ২১ মে, ২০১২:

বিজনেসটাইমস২৪.কম
ঢাকা, মে ২১:

দুই দিন শুনানির পর উদ্যোক্তা পরিচালকদের রিটের রায় আজ সোমবার ঘোষণা করা হবে। ইতোমধ্যে সাবমিশন শুরু হয়েছে। এর পর যে কোনো সময় রায় ঘোষণা করা হবে বলে জানা গেছে।

এর আগে গতকাল রোববার এনসিসি ব্যাংক, পপুলার লাইফ ইন্স্যুরেন্স ও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ১৩ পরিচালকের দায়ের করা রিটের শুনানি শেষে বিচারপতি ফরিদ আহমেদ ও বিচারপতি শেখ হাসান আরিফের বেঞ্চ- আজ রায় দেয়া হবে বলে জানান।

গতকাল রোববার সকাল ১০.৪০ মিনিটে বুধবারের অসমাপ্ত রুলের শুনানি শুরু হয়।  বেলা ১.০৫ মিনিটে এক ঘন্টার জন্য বিরতি শেষে দুপুর ২.১০ টায় পুনরায় শুরু হয়ে বিকাল ৪.০৪টা পর্যন্ত শুনানি চলে।

Print Friendly

মন্তব্য প্রদান করুন

*


*