বিজনেসটাইমস২৪.কম
ঢাকা, ২৩ মে:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১০ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার ফলাফল আজ বুধবার প্রকাশিত হয়েছে।
এ পরীক্ষায় সারাদেশে ৬১৪ কেন্দ্রে ১৪৮৫ কলেজের সর্বমোট ৪ লাখ ২৬ হাজার ৭৮৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। প্রথম বর্ষে ১ লাখ ৪৩ হাজার ৩১০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১, লাখ ২৭ হাজার ৭৯৬ জন। পাসের হার ৮৯ দশমিক ১৭ শতাংশ । দ্বিতীয় বর্ষে ১ লাখ ৮৫ হাজার ৯৭৭ জনের পরীক্ষার্থীদের মধ্যে পাস করেছে ১ লাখ ৭৬ হাজার ১৯৮ জন। পাসের হার ৯৪ দশমিক ৭৪ শতাংশ। তৃতীয় বর্ষ (চূড়ান্ত) ৯৬, হাজার ৯১০ জনের মধ্যে পাস করেছে ৬৫ হাজার ৩৭ জন। পাসের হার ৬৭ দশমিক ১১ শতাংশ। সার্টিফিকেট কোর্স ৫৯২ জনের মধ্যে পাস করেছে ৩২৪ জন। পাসের হার ৫৪.৭৩।
পরীক্ষার্থীর রোল ও কলেজওয়ারী ফলাফল www.nu.edu.bd, www.nu-results.net www.nu-bsc.info ওয়েবসাইট থেকে জানা যাবে। যে কোন মোবাইল থেকে SMS করেও ফলাফল জানা যাবে। এ ক্ষেত্রে Message অপশনে গিয়ে nudegRoll লিখে ৪৬৩৬ অথবা ১৬২২২ নম্বরে Send করতে হবে।




