এ আর রহমানে মুগ্ধ ম্যাডোনা

বিজনেসটাইমস২৪.কম
, ২৩ মে, ২০১২:

বিজনেসটাইমস২৪.কম
ঢাকা, ২৩ মে:

হলিউডের পপকুইন ম্যাডোনা সমপ্রতি এ আর রহমানের মিউজিক শুনে মুগ্ধ হয়েছেন। অস্কার বিজয়ী ভারতের এ মিউজিক ডিরেক্টরের সুরে গান গাওয়ার জন্য তিনি আগ্রহী হয়ে উঠেছেন। শুধু তাই নয়, ভারতে এসে এ আর রহমানের সঙ্গে পারফর্ম করার ইচ্ছে কথাও জানিয়েছেন।

সমপ্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে ম্যাডোনা বলেন, এ আর রহমান সত্যিই প্রতিভাবান একজন মিউজিশিয়ান। সুযোগ পেলে অবশ্যই তার সঙ্গে কাজ করবো। এটা শুধু আমাদের দু’জনের ইচ্ছের উপরই নির্ভর করে। আমরা যখন একমত হবো, তখনই কাজ শুরু করতে পারবো।

সাক্ষাৎকারে নিজের এই আগ্রহের কথা বলার আগে এ প্রসঙ্গে তিনি সামাজিক ওয়েবসাইট টুইটারের মাধ্যমে এ আর রহমানকে জানান। টুইটারে এ আর রহমান আর ম্যাডোনার কথপোকথন প্রকাশ করে পেরেজ হিলটন নামে একটি অনলাইন ওয়েবসাইট । সেখানে ম্যাডোনার লেখা ‘একসঙ্গে কাজ করার প্রস্তাবে’ এ আর রহমান লিখেন, ‘যেকোন সময় আপনাকে স্বাগত জানাই, ম্যাডোনা জি..।’

২০০৭ সালে সাবেক স্বামী গায় রিচি ও সন্তানকে নিয়ে ভারতের যোধপুর ও উদয়পুরে আসেন ম্যাডোনা । সে থেকেই ভারতে আসার ইচ্ছেটা ছিল তার বরাবরই। এখন দু’জন একসঙ্গে সময় মেলাতে পারলেই বিশ্বসঙ্গীতের ইতিহাসে লেখা হবে এক নতুন ঘটনা।

Print Friendly

মন্তব্য প্রদান করুন

*


*