বিজনেসটাইমস২৪.কম
ঢাকা, ২৬ মে :
পুলিশের লাঠিপেটায় প্রথম আলোর তিন ফটো সাংবাদিক আহত রাজধানীর শেরে বাংলা নগরের মহিলা পলিটেকনিক কলেজে ছাত্রীদের আন্দোলনের ছবি তুলতে গিয়ে আজ শনিবার দুপুরে পুলিশের বেপরোয়া লাঠিপেটায় আহত হয়েছেন প্রথম আলোর তিন ফটো সাংবাদিক। এ ঘটনায় নেতৃত্ব দানকারী ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও জোনের সহকারী কমিশনার (এসি) শহিদুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।
আহত তিন ফটো সাংবাদিক হলেন, জাহিদুল করিম সেলিম, সাজিদ হোসেন ও খালেদ সরকার।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ‘দেশের বিভিন্ন পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভের ধারবাহিকতায় রাজধানীর শেরে বাংলা নগরের মহিলা পলটেকনিকে আন্দোলন চলছিল। সেখানে প্রথম আলোর তিন সাংবাদিক ফটো তুলতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। বাধা দেওয়ার কারণ জানতে চাইলে কথা কাটাকাটির এক পর্যায়ে তারা সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালায় এবং বেপরোয়া লাঠিপেটা করে।
আহত ফটো সাংবাদিকদের রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।




