‘চট্টগ্রামে একটি আন্তর্জাতিক মানের কনভেনশন সেন্টার করা হবে’

বিজনেসটাইমস২৪.কম
, ২৬ মে, ২০১২:

বিজনেসটাইমস২৪.কম
চট্টগ্রাম , ২৬ মে :

বন ও পরিবেশমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, চট্টগ্রাম মহানগরীর সৌন্দর্য বৃদ্ধিসহ একে সত্যিকারের বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তুলতে কৈবল্যধাম পাহাড় এলাকায় একটি বিশ্বমানের কনভেনশন সেন্টার করা হবে।
আজ শনিবার দুপুরে চট্টগ্রামের পাহাড়তলী থানার বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে কৈবল্যধামের কনভেনশন সেন্টারের জায়গা পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, চট্টগ্রাম বন্দরের অর্থায়নে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের আওতাধীন স্থানে এ কনভেনশন সেন্টার হবে। আর এ জমি নিয়ে কোনো আইনি জটিলতাও নেই।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, উঁচু-নিচু পাহাড় না কেটে ড্রেজিংয়ের মাধ্যমে সমতল করে দু’টি পাহাড়ে এ সেন্টারটি নির্মাণ করা হবে। মন্ত্রী বলেন, ‘পরিবেশের সঙ্গে মানানসই এবং প্যানোরমিক ভিউ-এ বিশাল আকারের কনভেনশন সেন্টারটি হচ্ছে।’

এ সময় নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নসরুল হামিদ বিপু এমপি, পটিয়ার সাংসদ সামশুল হক, সন্দ্বীপের সাংসদ মোস্তফা কামাল পাশা, বিএসসি’র মহাব্যবস্থাপক (প্রশাসন) নওয়াব আসলাম হাবিব, নির্বাহী পরিচালক (অর্থ) গোলাম মাওলাসহ সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে চট্টগ্রাম বন্দর রেস্ট হাউজে বন্দর ও বিএসসি’র কর্মকতারা বৈঠক করেন। এ সময় কৈবল্যধামের এ প্রজেক্টের বিভিন্ন তথ্য গুগল মানচিত্রে বিস্তারিত দেখানো হয়।

Print Friendly

মন্তব্য প্রদান করুন

*


*