বিজনেসটাইমস২৪.কম
যশোর, ২৬ মে :
যশোরের নওয়াপাড়ায় অবস্থিত বিটিএমসির নিয়ন্ত্রণাধীন দেশের গুরুত্বপূর্ণ বেঙ্গল টেক্সটাইল মিলটি প্রায় ৫ মাস বন্ধ থাকার পর পুনরায় চালু হচ্ছে। মিলটি চালুর লক্ষে গত ২৯ এপ্রিল বাংলাদেশ টেক্সটাইল মিল কর্পোরেশনের(বিটিএমসি) ৩ সদস্যর একটি প্রতিনিধি দল টেক্সটাইল কারখানাটি পরিদর্শন করেন। প্রতিনিধি দলে ছিলেন বিটিএমসির উপ-মহাব্যবস্থাপক ( কর্মসংস্থান ) তোফাজ্জেল আহমদ, জিএম ( কারিগরি ) মাহাবুবুল আলম ও সাইদুর রহমান। পরিদর্শক দলটি জানিয়েছে, চলতি সপ্তাহে মিলটি চালুর সম্ভবনা রয়েছে। এদিকে, মিল চালুর খবরে এ এলাকার শ্রমিকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে।
সূত্র জানায়, চলতি বছরের ১ জানুয়ারি লোকসানের কথা বলে মিলটির ইজারা গ্রহণকারী প্রতিষ্ঠান ইস্টার্ন ইয়ার্ন এজেন্সি লিমিটেড প্রতিষ্ঠানটি চালু রাখতে অপরাগতা প্রকাশ করলে বিটিএমসি কর্তৃপক্ষ মিলটি সাময়িক বন্ধ ঘোষণা করেন।




