নিষ্পত্তিকৃত ইস্যু বাস্তবায়নের দাবি রুগ্ন শিল্প এসোসিয়েশনের

বিজনেসটাইমস২৪.কম
, ২৮ মে, ২০১২:

বিজনেসটাইমস২৪.কম
ঢাকা, ২৮ মে :

রুগ্ন শিল্পের নিষ্পত্তিকৃত ইস্যু বাস্তবায়নে ব্যাংকগুলোর ওপর আদেশ প্রদানে সরকারের প্রতি আহবান জানিয়েছে বাংলাদেশ রুগ্ন শিল্প (সিক ইন্ডাস্ট্রিজ) এসোসিয়েশন।

আজ সোমবার ঢাকা রির্পোটার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এই আহবান জানান। নেতৃবৃন্দ বলেন, দেশের রুগ্ন শিল্পের সমস্যা সমাধানে ২০১১-১২ অর্থবছরের ঋণ অবসায়ন, ব্যাংক দায় পরিশোধ, সুদ মওকুফসহ সুদ ভর্তুকি দেয়া হয়েছে। কিন্তু নতুন অর্থবছর সন্নিকটে হলেও এ সমস্যার আজও সমাধান করা হয়নি।

জানা যায়, চলতি অর্থবছরের বাজেটে বিভিন্ন খাতের ১ হাজার ৫৮৫টি রুগ্ন শিল্পের জন্য ২ হাজার ৫৯০ কোটি টাকা আর্থিক সুবিধা প্রদান করা হয়।

রুগ্ন শিল্প এসোসিয়েশনের সভাপতি চৌধুরী মুহাম্মদ ইসহাক বলেন, গত বাজেটে অর্থ বরাদ্দ থাকলেও বাস্তবায়ন না হওয়ায় জটিলতায় রয়েছে রুগ্ন শিল্পে।
এসোসিয়েশনের উপদেষ্টা সাদেক উল্লাহ চৌধুরী বলেন, দেশের অর্থ ঋণ আদালতের যে ধারা আছে তা সংশোধন করা প্রয়োজন।

Print Friendly

মন্তব্য প্রদান করুন

*


*