বিজনেসটাইমস২৪.কম
ডেস্ক, ২৮ মে :
চতুর্থ মহিলা ক্লাব ক্রিকেট লীগের ফাইনালে ওঠেছে মোহামেডান স্পোর্টিং ও গুলশান ইয়ুথ ক্লাব।
আজ সাভারে অনুষ্ঠিত সেমিফাইনালে মোহামেডান ২ উইকেটে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে এবং গুলশান ইয়ুথ ক্লাব ৭ উইকেটের বিশাল ব্যবধানে আজাদ স্পোর্টিং ক্লাবকে পরাজিত করেছে।
সাভারের বিকেএসপিতে অনুষ্ঠিত ১ম সেমিফাইনালে টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে শেখ জামাল সন্ধ্যামালির হাফ সেঞ্চুরিতে ভর করে ৩৭.৪ ওভার ব্যাট করে সবক’টি উইকেটের বিনিময়ে সংগ্রহ করে ১৩৭ রান। সন্ধ্যাামলি অপরাজিত ৫১ রান সংগ্রহ করেন।
এছাড়া ওপেনার আয়েশা আকতার ও মিডল অর্ডারে মুনতাহা খাতুন ২০ রান করে সংগ্রহ করেন। সুকতারা ৩টি এবং রুমানা আহমেদ ২ উইকেট লাভ করেন।
জবাবে ১০ বল হাতে রেখে ৮ উইকেট হারিয়ে ১৪০রান সংগ্রহের মাধ্যমে জয়েল লক্ষ্য পুরন করে মোহামেডান। অধিনায়ক সালমা ৩০,ইতি মন্ডল ২৪, তাহেরা ১৯ ও রুমানা ১৬ রান সংগ্রহ করেন।
বিকেএসপি’তে অনুষ্ঠিত দিনের অপর সেমিফাইনালে টস জয়ী আজাদ স্পোর্টিং ক্লাব গুলশান ইয়ুথের বিপক্ষে প্রথমে ব্যাটিং নিয়ে ৬৩ রান তুলতেই হারায় সবক’টি উইকেট।এজন্য ওভার খরচ করে ৩৩.১টি। দলের পক্ষে অপরাজিত থেকে সর্বোচ্চ ২০ রান করেছেন শামিমা সুলতানা। এছাড়া চম্পা চাকমা সংগ্রহ করেন ১৫ রান। সুবর্না ৩টি এবং ইয়ামিন রুপা ২ উইকেট লাভ করেন।
জবাবে ওপেনার লতার ৩০ এবং সানজিদার হারনামানা ১৯ রানে ভর করে ২২.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য ৬৭ রান সংগ্রহ করে গুলশান। সাদেকুন নাহার ২ উইকেট লাভ করেন।




