ওজন কমাতে হবে বীণাকে

বিজনেসটাইমস২৪.কম
, ২৮ মে, ২০১২:

বিজনেসটাইমস২৪.কম
ডেস্ক, ২৮ মে :

‘ডার্টি পিকচার: সিল্ক সাকাথ মাগা’ সিনেমায় অভিনয় করছেন পাকিস্তানি অভিনেত্রী বীণা মালিক। শুধু তাই নয়, এর জন্য যাবতীয় প্রস্তুতি নিতে সম্প্রতি ব্যাঙ্গালোরে থেকেও এসেছেন বীণা। প্রয়াত অভিনেত্রী সিল্ক স্মিতার জীবনী অবলম্বনে নির্মাণ করা হবে ‘ডার্টি পিকচার: সিল্ক সাকাথ মাগা’ সিনেমাটি।

এতে অভিনয়ের জন্য প্রয়াত অভিনেত্রী  সিল্ক স্মিতাকে গবেষণা করে অভিনয় শক্তি অর্জনে নিজের আস্থা রাখতে চান বীণা। যদিও নিজের পরিচিতি ধরে রাখায় সচেষ্ট থাকবেন জানিয়ে তিনি বলেছেন, আমি এখন পর্যন্ত তার কোন সিনেমা দেখিনি। সেরকম চিন্তাও নেই আমার।

আমি যদি তার সিনেমা দেখতে শুরু করি তাহলে আমার মাঝে তার প্রভাব পড়ার সুযোগ সৃষ্টি হবে। এমন সুযোগ দিতে চাই না আমি। আমি চাই বীণা মালিক ওই চরিত্রকে গ্রাস করুক। তবে চরিত্রকে গ্রাস করার কথা বললেও পরিচালকের নির্দেশনা মানতে হবে বীণাকে। অন্ততপক্ষে বলিউডি ধর্ম পালনে আর সিল্ক স্মিতার চরিত্র রূপায়ণে পাঁচ কেজি ওজন কমাতে হবে তাকে।

Print Friendly

মন্তব্য প্রদান করুন

*


*