মুক্তি পেলেন বিএনপির দুই এমপি

বিজনেসটাইমস২৪.কম
, ২৮ মে, ২০১২:

বিজনেসটাইমস২৪.কম
ঢাকা, ২৮ মে :

নানা নাটকীয়তার অবসান ঘটিয়ে অবশেষে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির দুই এমপি।

তারা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার ও যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাদের মুক্তি দেয়া হয়।

কারাগার থেকে প্রথমে বেরিয়ে আসেন এমকে আনোয়ার। এরপর ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

এ সময় উপস্থিত নেতা-কর্মীরা তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং নানা ধরনের স্লোগানে কারা ফটক এলাকা মুখরিত করে তোলেন।

নেতাদের মুক্তির আশায় বিএনপি নেতা-কর্মীরা সকাল থেকে কেন্দ্রীয় কারাগারের সামনে ভিড় করতে থাকে।

সারাদিন পেরিয়ে গেলেও নেতাদের মুক্তি না দেয়ায় অস্থির হয়ে পড়েন কারা ফটকে উপস্থিত নেতা-কর্মীরা। এক পর্যায়ে কারারক্ষী ও তাদের নিজেদের মধ্যে ধস্তাধস্তির ঘটনাও ঘটে।

এ সময় স্পেশাল ব্রাঞ্চের (এসবি) পরিদর্শক খন্দকার মালেক নেতা-কর্মীদের শান্ত থাকার আহবান জানিয়ে বলেন, নেতাদের বিকেল ৫টার পর মুক্তি দেয়া হবে।

Print Friendly

মন্তব্য প্রদান করুন

*


*