বিজনেসটাইমস২৪.কম
ঢাকা, ০১ জুন:
তীব্র আন্দোলের পর ভারতে সামান্য কমতে চলেছে পেট্রোলের দাম।
ভারতের জ্বালানি তেল কোম্পানিগুলি পেট্রোলের দাম লিটার পিছু ১ রুপি ৬০ পয়সা কমাতে পারে বলে জানা গেছে। নতুন দাম কবে কবে থেকে চালু হবে তা জানা যায়নি।
ডলারের তুলনায় রুপির দাম পড়ে যাওয়ার কারণ দেখিয়ে গত ২৩ মে পেট্রোলের দাম এক ধাক্কায় সাড়ে সাত রুপি বাড়িয়ে দিয়েছিল জ্বালানি তেল কোম্পানিগুলো।
পেট্রোলের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির দায় নিতে অস্বীকার করে কেন্দ্রের বিরুদ্ধে পাল্টা আন্দোলনে নামে তৃণমূল কংগ্রেস-সহ ইউপিএর একাধিক শরিকদল। বৃহস্পতিবার বিরোধীদের হরতাল আর বিক্ষোভ কর্মসূচিতে ব্যাহত হয় ভারতে জনজীবন।




