পুঁজিবাজার দেশের অর্থনীতির ওপর প্রভাব ফেলে না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, শেয়ারবাজার নিয়ে চিমত্মা না করলেও চলবে কারণ এতে দেশের অর্থনীতির কোনো ক্ষতি হবে না।
আজ সোমবার জাতীয় সংসদে সম্পূরক বাজেট আলোচনায় অর্থমন্ত্রী এ মন্তব্য করেন।
অর্থমন্ত্রী বলেন, ‘‘শেয়ারবাজারের সঙ্গে যে সব লোক জড়িত তাদের এই আয় জাতীয় আয়ের ওপর কোনো প্রভাব ফেলে না। তাই এনিয়ে চিন্তা না করলেও কোনো ক্ষতি নেই।’’
তিনি বলেন, ‘‘শেয়ারবাজার একটি দুষ্ট শেয়ারবাজার। এটাকে ঠিক করতে অনেক কার্যক্রম আমি করেছি। কিন্তু কোনো কাজে আসেনি। এই শেয়ারবাজার ঠিক করতে হলে মৌলিক সংস্কার প্রয়োজন। যা চলতি বছরের ডিসেম্বর সবাই দেখতে পাবেন।’’






As a Bangladeshi i am the proudest….but with such FM, I can not even hide in any part of the world to relief myself from the shame….If he can not tackle the capital market he should QUIT
Mal Pet vore gese .r lagbona. 1996-2010-2024? r sujog pabenna. manuser vul 1bar,2bar tar besi na.