হবু স্বামীকে সুন্দর বলতে নারাজ কারিনা

বিজনেসটাইমস২৪.কম
, ১১ জুন, ২০১২:

বিজনেসটাইমস২৪.কম
ঢাকা, ১১ জুন

সামনে বিয়ে; কোথায় হবু স্বামীকে নিয়ে প্রশংসায় মুখর থাকবেন কারিনা। তা না, হবু স্বামীকে সেরা সুন্দর পুরুষ বলতে রাজি নন তিনি। জনসমক্ষে  বলে  বেড়াচ্ছেন, তার কাছে বিশ্বের সুন্দরতম পুরুষ মোটেই হবু স্বামী সাইফ আলী খান নয়, অন্য কেউ।

একেবারে একগুচ্ছ মিডিয়ার সামনেই এমন বলেছেন এ নায়িকা। এমনিতেই বিয়ের দিনক্ষণ পাকা  হয়ে গেছে শুনে বেশ আঁতকে উঠেছিলেন কারিনা ভক্তরা। তার ওপর এমন ধমাকা! এবার কিন্তু সাইফের মহিলা ফ্যানরা বেশ রে রে করে উঠেছেন।

অন্যদিকে এ ঘোষণায় বেশ মুখ টিপে হেসেছেন সাইফ-কারিনার বাড়ির লোক। নবাব-পতœী শর্মিলা তো বলেই দিয়েছেন, আমি আর কী বলবো? এটা মিয়া-বিবির ব্যাপার। ওরাই বুঝে নিক। তবে কারিনা বুদ্ধিমতী মেয়ে। যা বলে বা করে, বুঝেই করে। ফলে আমি আমার হবু বউমার দলে। আর সাইফ আলী খান? তিনি কী বলছেন? এক্কেবারে পাক্কা স্বামীর মতো, হবু স্ত্রীর প্রতিবাদ না করে, সবকিছু শুনেছেন কেবল।

কারিনা জানিয়েছেন, বিয়ে ছাড়াও আমাকে এ মুহূর্তে সেরা আনন্দ দিচ্ছে আমার দিদি কারিশমার ছোট ছেলে কিয়ান। ও আমার সুপারহিরো। সাইফ নয়, কিয়ানই আমার কাছে সেরা সুন্দর। ওর গোলাপি ঠোঁট, বড় বড় চোখ। কিয়ান বড় হলে কত মেয়ের যে বুক দুরু দুরু হবে, তা নিয়ে আমি আর দিদি আলোচনা করি। আর আমি সাইফকে জানিয়েও দিয়েছি, আমার কাছে বিশ্বের সুন্দরতম পুরুষ হলো কিয়ান।

Print Friendly

মন্তব্য প্রদান করুন

*


*